Total Pageviews

Monday, February 20, 2017

রোলকল



রোলকল

নিষিদ্ধ সাইকেলে মজেছে ঠোঁট
বৃষ্টির সঙ্গে আলাপে উঠে আসে
নাবিক ও নিশাচরীর গল্প

ভাঙাচোরা সেরামিকে
কে এত মায়া বুলিয়ে দিয়েছে
সমস্ত শরীর হয়ে গেছে ঘোলাজল

আজ দোলমঞ্চে কুচুকুচুকে নিবেদিত মালায়
ফুলের সঙ্গে কিছু রক্তপাতও গাঁথা হল

আমি এখন নিয়মিত
চোরাবালির রোলকলে সাড়া দিই

আর প্রাচীন তালশাঁসের সংগীত-প্রতিভার কাছে
              হাসিমুখে মাথা হেঁট করি

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...