Total Pageviews

Wednesday, February 8, 2017

হত্যাকারীর জন্মদিন

হত্যাকারীর জন্মদিন

আজ এক হত্যাকারীর জন্মদিন
প্রাকৃত ব্যালকনিতে হাসছে অন্ধকার

এলোমেলো গাছগুলি থেকে
ঝরে পড়া নীরবতা

শিরায় শিরায় ধেয়ে আসে ছায়া
ছায়া ছায়া চিলেকোঠা
ছায়া ছায়া ফুটবল

নিভে যাওয়া রামধনুর পাশে
    পদ্মফুলের অনুগত মৌমাছিদের ভিড়

হয়ত ডার্করুমের অনুরোধেই
মাঠ ঘাট পথ জেগে আছে
জাগছে পুঁইলতাও

নষ্ট কাঁঠালপাতাদের কথা নাহয় বাদ দিলাম
শিষ্ট সোনাঝুরিরাও কেন যে এত প্রশ্রয় দেয়

বনভোজনে গিয়ে নীল কেলাসের রক্তস্রোতে
             গোপনে গলা ভিজিয়ে নিই

মেয়ে-পুলিশের উঠোনে নামিয়ে রাখি

                   সুতীব্র নদী-ভাঙন 

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...