Total Pageviews

Tuesday, February 21, 2017

কুয়াশা-ব্রহ্ম




কুয়াশা-ব্রহ্ম

এঁটো ঝালমুড়ির ঠোঙায় পুরে
এক বিকলাঙ্গ বিকেলকে
ঝুলিয়ে রেখেছি বারান্দায়

খনার বচন মেনে বলে নিই
আমার দাঁত-ক্যালানির মন ভালো রাখার জন্যে
মাঝে-মধ্যে তাকেও নিয়ে যাই
                পাড়ার মোড়ে
বিরিয়ানির দোকানে
তাতে আর যাই হোক
নষ্টচাঁদের ইষ্টমন্ত্রটি ঠিক থাকে  

ওই দেখো দত্তবাবুর ফুল-বাগানে
কেমন  
আড়মোড়া ভাঙছে
কোন কুল-খোয়ানো নদী

তবে আজ ফুল ফুটুক না ফুটুক
ডবল-ব্যারেল হরমোনের নৃত্যভঙ্গিমায়

কুয়াশা-ব্রহ্মের মূলসূত্র
একেবারে ঘেঁটে গেছে

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...