আস্ত কবিতা
ওই যে সদ্য-তরুণী
বইমেলার স্টলে এসে
কবিতার র্যাকের উপর
হুমড়ি খেয়ে পড়েছে
ওকি কবিতা-অনুরাগী
নাকি ও নিজেই একজন কবি
সেটা জানা হল না
ওর ওই স্কিন-টাইট টপে
উন্নত মাইয়ের উপর ছাপা
অ আ চ ছ ফ ন
মুহূর্তে মনে হল ও তো নিজেই
একটা আস্ত কবিতা
জলজ্যান্ত নারীর গন্ধে
আমার কি পদস্খলন হল
না মোক্ষলাভ
No comments:
Post a Comment