জল
ডাকছে
রুমাল বেড়াল
চশমা হালখাতা
এক আখাম্বা-তপস্যায়
মগ্ন আলতাপাটি
সবই
ছায়ার খেলা
সবই অলীক মায়া
ও-রোদ তোর সুবর্ণ-মুখ
জল
ডাকছে রমণীমোহন
জলযান
বলছে হরিশচন্দ্র
আকন্দফুলে
যে কুয়াসা
সেখানে
বসে আছে্ন এক ব্যাধ
তাকে
চোখ মারছে শাকের-আঁটি
ভাঙা
কালভার্টের স্বর্গে এসে
ডিম পেড়ে
গেছে পুষা-নক্ষত্র
ধরো ভেলিগুড়ের
হেডলাইটে প্রতিদিন
এত যে পুংকেশরের
সন্ধান
সেখানে
চিল্কাহ্রদও তো অবিনশ্বর নয়
জল ডাকছে
জোনাকিও ডাকছে
প্রতিদিন
খিদে পায়
প্রতিদিন
থেঁতলে যাই
No comments:
Post a Comment