Total Pageviews

Wednesday, February 8, 2017

অন্ধকারের দিকে

অন্ধকারের দিকে

প্রিয় নারীটির জন্যে জমিয়ে রাখা আগুন-আদর
আজ এই ভাসিয়ে দিলাম সন্ধ্যার বাতাসে

প্রাহৈতিহাসিক পৃথিবীর সেই ধূমধাম

এমন কেউ কি আছে নিজের বলে যে
তাকে বুকে টেনে নেবে

সেই বুক
যে বুকে একই সঙ্গে উথলে ওঠে
আঁশবঁটি আর মেঘমল্লার

এই কাঙালকে
সন্ধ্যাতারাটির সতীচ্ছদে আর আটকে রেখো না
তাকে অন্ধকারের দিকে যেতে দাও

                 আমি তো অন্ধকারের দিকেই

সেখানে ফলন্ত চাঁদের পিঠে চেপে
আমি চালভাজা খাই

ভেঁপু-বাজানো বগলের গন্ধে বুঁদ হয়ে
আকণ্ঠ পান করি

বাতাবিলেবুর অশরীরী 

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...