আঁশটে-গন্ধ
ছেলেরা
ঝারি মারছে মেয়েদের
মেয়েরা
ঝারি মারছে ছেলেদের
এইসব
ঝারি-মারামারি
যখন
ঝিরিঝিরি হয়ে ঝরে পড়ছে
অন্ধকার গাছতলায়
পার্কের বেঞ্চে
ভিকটরিয়ার ঘাসে
তখন
চিকেন-বিরিয়ানির সেল বাড়ছে
প্রভু-আমার
প্রিয় আমার
তোমার
এলোমেলো হাওয়া
আমার
সাদাপালে
কেন এত
খচ্চড়ি জুড়ে দেয়
আমি এত
ভুলভাল বকি
রাজমুকুটের
ভিতর যে ফাঁপা ও কাঁপা
সেখানে
আমি প্রলয় ও পিপাসার
চচ্চড়ি
রাঁধতে বসি
ভেসে-যাওয়া
মেঘেদের লক্ষ্যহীনতা থেকে
কিছু কথা উড়ে আসে
আমার
সঙ্গে পরিচয় করতে
আমি
তাদের ড্রয়িং-রুমে বসাই
এসি
চালিয়ে দিই
কোল্ড-ড্রিংস
পরিবেশন করি
ফিরে
যাবার আগে
তারা
বলে যায়
তোমার
ধ্বংসস্তুপে
বড়ো
বেশি আঁশটে গন্ধ হে
No comments:
Post a Comment