কুমারসম্ভব
আজ
শিবরাত্রি
এপাড়ায়
ওপাড়ায় অলিতে গলিতে
শিবমন্দিরগুলো
খুব সেজে উঠেছে
আজ সন্ধে
নেমে এলেই
লর্ড শিবেরা
সাজবে হই-হই
লেডি পার্বতীরা
সাজবে থই-থই
পঞ্চশর
হাতে নিয়ে
তখন মদনব্যাটাও
রেডি
আজ কোনো
প্রেম দিবস নয়
হতে পারে
আজ এক
অঘোষিত গেম-দিবস
ওহে
কালিদাস আজও কি তুমি
শিব-পার্বতীদের
প্রসব করা
সেই প্যারাডিম
ভাজাই খাওয়াবে
নাকি
চিকেন-চাউমিনের পথে হাঁটবে
No comments:
Post a Comment