Total Pageviews

Sunday, March 19, 2017

জিরাফ



জিরাফ 

বাদামভাজার উপর রাগ করে যখন আমি
    বিকেলের লেকে ভাসাই অবৈধ স্থাপত্য
         তখন আমি কতটা প্রেমিক

জলরং-সভ্যাতার আদিগন্ত অনুচ্চারণে
                   আমি কি কেবল
আগুনের উপাসনা নিয়ে বসে থাকব  

বুকের ভিতর    
নিজস্ব জিরাফ জেগে উঠলেই

আমার পৈতে-বাবাজির সঙ্গে
কইমাছেদের
আলাপচারিতা শুরু হয়ে যায়

চৌষট্টিকলার মহাসমারোহে
আমি আকাশ হই
আমি বাতাস হই
প্রাচীন বৃক্ষ হয়ে
                 আমিই টেনে নিই
                      সূর্যের আদর

ঝালমুড়ির গার্হস্থ্যে লেখা
         এতসব হাবিজাবি
জানি না তার কতটা সত্যি কতটা অলীক

আলো-ছায়ার শরীর প্ররোচনা দেয়
প্ররোচনা দেয় লালাটিপের নীল অন্তর্বেদনা

আর আমি তালতাড়ির ভাঁড়ে মুখ ডুবিয়ে
          খুঁজে ফিরি উত্তপ্ত যৌবনের গাঁজ 
                        

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...