ঋতু-পরিবর্তন
তোমার
করমচা গাছের ছায়ায়
যত
বৃষ্টিপাত জমে আছে
একটা
ব্রেকিং-নিউজের পিঠে চাপিয়ে
তাদের
পাঠিয়ে দাও কোনো বিবাহযোগ্য
সেলস-গার্লের
কাছে
ইঁদুরকলহীন
অন্ধকারের সামনে
পেতে
রাখছি দুধভাতের বাটি
যাতে
করে মৌ-মল্লারে আরো বেশি করে
গজিয়ে
ওঠে ভাগচাষিদের কেনাকাটা
মেট্রোরেলের
সামনে ঝাঁপিয়ে পড়ে
আত্মহত্যা
করেছে যে প্রেমিকা
আমি
কিছুক্ষণ তার অভিমানী আত্মার
ঠোঁটে
ঠোঁট রাখি
আর
ঝালমুড়ি-ভক্ত জলপুলিশদের ডেকে বলি
বাছারা
এখন ঋতু-পরিবর্তনের সময়
এত
ঠাণ্ডা লাগানো মোটেও ভালো না
No comments:
Post a Comment