গাছ
ঠাকুরমার
শ্যামাসংগীত শুনে বেড়ে ওঠা গাছ
মায়ের
কীর্তনগান শুনে বেড়ে ওঠা গাছ
আমাদের
দাম্পত্য-কলহ শুনে বেড়ে ওঠা গাছ
গাছের
ছায়ার নীচে কুকুরের নিশ্চিন্ত বিশ্রাম
গাছের
ডালে ডালে পাখিদের বিস্তর কিচিমিচি
গাছের
গা বেয়ে কাঠবিরালিদের অবাধ ওঠানামা
বিকেলের
হেলে পড়া রোদ আর মৃদু হাওয়ায়
আমি
দেখি গাছের পাতাদের নীরব ঝিলিমিলি
দেখি
আর ভাবি আমার অস্তিত্ত্বের গায়ে লেপ্টে থাকা
এই গাছ আমার না-থাকাটির দিকেও বয়ে চলেছে
এই গাছ আমার না-থাকাটির দিকেও বয়ে চলেছে
No comments:
Post a Comment