কাউন্টার-অ্যাটাক
তারপর আমার নদী-জ্বর হল
ডাক্তার বলল
কোনো ওষুধে আর কাজ হবে না
ওর সারা গায়ে একবার
পানপাতায় লেগে থাকা ছেনালি ঘষে দেখতে
পারেন
সেই
সংবাদ বারান্দা থেকে বারান্দায়
বয়ে
নিয়ে গেল চাঁপা-রঙের হাওয়া
আমি নায়কের-প্রতীক্ষায়-থাকা ছাদে গেলাম
তন্ন তন্ন করে খুঁজে দেখলাম চুম্বনের ম্যানিফেস্টো
আমার টি-শার্টের দিকেও সমানে প্রশ্ন ছুড়ে দিলাম
বলো তুমি সেলুকাস এই কাশফুলের দেশে
শরীর
বেপথু হলে তাকেও কি ফেলে দিতে হবে
তারপর
উত্তরের পৃষ্ঠা খুলে দেখি
হায়
রে আমারই মিসফিল্ডিংযের জন্যে
নিবিড়
মাঠে পড়ে আছে
ভৌতিক
দুপুরের কিছু কথা
বন্ধুর
দেওয়া সিগারেটের কাউন্টার পার্ট
শেষ
করে এখন ভাবছি
অচিন
গাঙে নাও ভাসিয়ে
এতদিন
তো অনেক মেটালাম দারুচিনির খিদে
এখন
থেকে সারারাত দস্যু-হানার দিকে
বৃষ্টিকে
আর ঠেলে পাঠাবো না
এবার
বরং
কাউন্টার-অ্যাটাকে
যাওয়াই ভালো
No comments:
Post a Comment