কিচুমিচু
তত্ত্ব
বলতে আমি বুঝি
চুনের
সঙ্গে পানের কথোপকথন
তবে
পান থেকে চুন খসলে
আমি গড়ের মাঠে হাওয়া খেতে যাই
আমি গড়ের মাঠে হাওয়া খেতে যাই
ট্রেনের
জানলা দিয়ে দেখি
মাঠের
পরে মাঠ
ভাদর-মেঘের
কিচুমিচু
গাছেদের
বেঁচে থাকায়
হাঁক
পাড়ছে ঘোলাজল
ও
সোঁদাজল
তুমি
আর চাপ নিও না
একটু
সবুর সও
তাতা-থৈ
নৃত্যে
এই
আঁচ পড়েছে
তোমার
উপোসী রোমকূপের জন্যে
গরম
গরম এগরোল
এখনি
রেডি হয়ে যাবে
গোপন
ঢেউয়ের ইচ্ছে মেটাতে
তারপর
নাহয় তুমি শঙ্খচিলই হলে
No comments:
Post a Comment