Total Pageviews

Monday, August 22, 2016

ব্রাউজ

ব্রাউজ

বিরহব্যথা দিয়েই নিজেকে ব্রাউজ করি

মেট্রোরেল যেন এখন গুপ্ত-বৃন্দাবন 
একি কয়লার-দাগ না ক্লোরোফিল

কাকডাক মোচাঘন্ট শালুকফুল পেরিয়ে
এখানে ওখানে ঘটি ঘটি প্রেম

ভেস্টিবুলের কেষ্ট-রাধা ভাবছে
সব দাঁত-ক্যালানো চুলোয় যাক

অবৈধ প্রেমে হাত-মুখ ধুতেই
কিছু ঝিঁঝি পোকা

আমার হৃদপিণ্ডে রাখি পরিয়ে দিল 

2 comments:

রাজেন্দ্র said...

বাহ দাদা, দারুণ

khaibela said...

Dhanyobad Rajendra

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...