ব্রাউজ
বিরহব্যথা
দিয়েই নিজেকে ব্রাউজ করি
মেট্রোরেল
যেন এখন গুপ্ত-বৃন্দাবন
একি
কয়লার-দাগ না ক্লোরোফিল
কাকডাক
মোচাঘন্ট শালুকফুল পেরিয়ে
এখানে
ওখানে ঘটি ঘটি প্রেম
ভেস্টিবুলের
কেষ্ট-রাধা ভাবছে
সব
দাঁত-ক্যালানো চুলোয় যাক
অবৈধ
প্রেমে হাত-মুখ ধুতেই
কিছু
ঝিঁঝি পোকা
আমার
হৃদপিণ্ডে রাখি পরিয়ে দিল
2 comments:
বাহ দাদা, দারুণ
Dhanyobad Rajendra
Post a Comment