কাঠিনাচ
ঘানি-টানার
প্রেমে দিনরাত হাবুডুবু
এই
খেলাঘর আর এত হেডলাইট
পোষা-ময়না
বলছে এসবই আসলে
ছায়া-আমির
জন্য কায়া-আমির
সুললিত
কৃষিকর্ম
আর
কায়া-আমি বলছে
হুঁজুর
আমি নিরপরাধ
শ্রাবণ-মেঘের
ছায়ারা বলছে
ওসব
কথা এখন ছাড়ো
ওই
দেখো মনপবনের আদর পেয়ে
তোমার
পদ্ম-ফোটা অচিন গাঙে
আজ
কেমন উথালি-পাতালি ঢেউ উঠেছে
আর
রাম-রাবণের যুদ্ধের এতদিন পরে
টোম্যাটো-সসের
কয়েক হাত দূরে
উজ্জ্বল
রক্তকরবী থেকেই
জন্ম
নিচ্ছে বিস্তর কাঠিনাচ
No comments:
Post a Comment