Total Pageviews

Wednesday, August 24, 2016

গান্ডুরামের পাণ্ডুলিপি



গান্ডুরামের পাণ্ডুলিপি

গান্ডুরামের পাণ্ডুলিপিতে মণ্ডুকসূক্ত নিয়ে কিছু কথা বলা থাকলেও ঝাণ্ডুবামের কোনো উল্লেখই নেই তার কারণ জানতে চাইলে হয়ত দেখা যাবে মি. ভাবগম্ভীরের পিণ্ডি-চটকানোর নেপথ্যশিল্পী হিসেবে পেণ্ডুলামেরও একটা ভূমিকা আছে তবে এইসব মাথা-মুণ্ডুর গল্পে আমি ক্রমশই আনসিন হয়েছি অথচ পাণ্ডবদের অজ্ঞাতবাসের সময় যুধিষ্ঠিরের সঙ্গে আমিও মেতেছিলাম ঝাণ্ডিখেলায় আর লঙ্কাকাণ্ড ঘটানোর আগে হনুমান-বাবাজি তো আমার হাতেই আণ্ডা-ভাজা খেয়েছিল অবশ্য রাধা-কৃষ্ণকে আমি কখনোই কিন্ডারগার্টেনে পড়ার কথা বলিনি অবশ্য সেবারে গ্যাংটকে গণ্ডোগল নিয়ে পুরির পাণ্ডাদের সঙ্গে গাণ্ডুরামের কোনো গোপন আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল কিনা সে খবর জানতে গেলে একবার হণ্ডুরাসে যেতে হবে প্রভাইডেড শুণ্ডিরাজ তাতে আপত্তি করবেন না

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...