Total Pageviews

Monday, August 8, 2016

প্রেমের হাফ-বয়েল

প্রেমের হাফ-বয়েল

হৃদয় খুঁড়ে খাজনা-আদায়ের কাজে
বহুদিন হল ইস্তফা দিয়েছি 

নিজের ভেতরে আর্ট-গ্যালারি বাতিল করে
ঢুকিয়ে নিয়েছি একটা ছন্নছাড়া

তারপর এখন আবার নতুন করে
লিখতে বসেছি গোরুর রচনা

রক্তগোলাপের বাজারদর নিয়ে
তুমিও আর ভেবো না

নাহয় এক বদ্ধ-উন্মাদের হাতেই তুলে দিলে
প্রেমের হাফবয়েল গিলে বেঁচেবর্তে থাকা

                 তোমার নিষিদ্ধ রাজহাঁস

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...