মন্দির
আকাশ
এবং আকাশ সংক্রান্ত যত x
থান-ইঁট
এবং নলকূপ সংক্রান্ত যত y
দেহতত্ত্বের
ভিতর ঢুকে পড়েছে কুলের আচার
আমি
তো মুখ ফুটেই বলছি
ভাঙাহাঁটুতে
আর টাকের মলম ঘষবো না
কুরুক্ষেত্র
থেকে বাতাস আসছে
পকেট
থেকে রুমাল বের করে
কপালের
ঘাম মুছি
অলৌকিকের
গাঢ় থেকে
ঘোলাজল
সরে গেলে
একদিন
পাথরায় গিয়ে কিছু সময়
পুরোন
মন্দিরের কাছে বসে থাকব
No comments:
Post a Comment