পাগলা
হাওয়া
আমার
ইচ্ছে-নদীর জলে
তোমার
অনিচ্ছুক বর্ষাকাল
আমার
ভালো লাগে না এত নস্যি-নাক
আমার
ভালো লাগে না এত উর্দি-নাচন
মহানগরের
পিচরাস্তা বেয়ে
ধেয়ে
আসছে বিস্তর টালবাহানা
সবেগে
ধেয়ে আসা ষণ্ড-বাবাজির
শিং
দেখে কি বোঝা যায়
কাকে
বলে বিরহের কবিতা
মনে
আছে সেই শুক্লা-পঞ্চমীর রাতে
সরস্বতী-পুজোর
প্রসাদে একসঙ্গে
নারকেল-কুল
ও শাঁকালু খেয়েছিলাম
আমার
রান্নাঘরে সাজানো আছে
পঞ্চ-ইন্দ্রিয়
ও প্রচুর শাক-সবজি
এবার
বোধ করি তোমার ড্রয়ারে
লুকিয়ে
রাখা নৌকার সাদা-পালে
রবি-বাউলের
একতারা লেলিয়ে দেবে
আরো
বেশি পাগলা পাগলা হাওয়া
No comments:
Post a Comment