হাঁটা
কোথাও
পৌঁছব বলেই তো হাঁটছি
হাঁটতে
হাঁটতে খানিক থামছি
কোনো
তেমাথা অথবা চৌরাস্তায়
থামছি
আর ভাবছি
এরপর
কোন দিকে যাওয়া যায়
জানি
যেদিকেই যাব
রাস্তার
দুপাশে থাকবে
সাইনবোর্ড
হোর্ডিং ব্যানার ফেস্টুন
চারপাশে
এত চিহ্নের গুণগান
আমার
আর ভালো লাগে না
আমি
যে আজ মাথায় শ্যাম্পু করেছি
সেও
তো গুপ্তপ্রেস পঞ্জিকা মেনে নয়
আমি
শুধু এক তুমি-জ্বরে পৌঁছে
দিনভর কাগজ কুড়োতে চাই
No comments:
Post a Comment