নো-বল
অথবা নহবতের কবিতা
প্রখর
যৌবন নিয়ে
তুমি
ক্রমাগত নো-বল দিয়ে যাচ্ছ
আছড়ে
পড়া ঢেউয়ের উচ্ছ্বাসে
তুমি
কি জানো না সাগরিকা
শীতরাত্রির
বাঁকে বাঁকে
তুমি
কি দেখোনি বহ্নুৎসব
চারিদিকে
থই থই বাতাবিলেবুর গাছ
এমন
দিনে সেই অভিসার কি মনে পড়ে
সাদা
ক্যানভাসে যখন তুমি ডিঙি ভাসিয়েছিলে
নারকেল-পাতাদের
আড়ালে তখন
জোনাকিরা
পোশাক ছাড়ছিল
আর
মেঘেদের গর্ভসঞ্চার-জনিত সংবাদে
বোরোচাষিরা
রতনের চা-দোকানে
গরম
গরম পেঁয়াজি খাচ্ছিল
এবার
যদি তুমি এক হাতে
প্রেম মাখো অন্য হাতে পদ্য
দেখবে
তখন আলোকিত নখের আঁচড়ে
বেজে
উঠছে কত নহবৎ
No comments:
Post a Comment