Total Pageviews

Thursday, August 25, 2016

স্মৃতিজ্বর



স্মৃতিজ্বর

একদিন সাহারা মরুভুমি
যেমন জানিয়ে দিয়েছিল

আমার বেদুইনের পোশাকে
কিছু লু-হাওয়া কম পড়েছে

আজ তেমনি এই ভাদর-মাসের
তাল-পড়াটিও এসে বলে দিল

আলুকাবলির সমস্ত না-হওয়ার মধ্যেই
রয়ে গেছে এক আদিম-আমি-আমি  

আমি তো গাবগাছের গোপনে
জমা রেখেছি সব চড়ুইভাতি

জুতো-পালিশ বকপাখি শিউলিফুল  
আগামী-শীতকাল
অতীত-নালন্দা
সকলের কাছে গিয়েই এখন শূন্য ভিক্ষা করছি

ঢেউয়ে ঢেউয়ে স্পন্দিত ভ্রমণে
সুপুষ্ট স্তন নিয়ে নারী আসে
ঢালে ঋতু-জ্বর

আমি শাস্ত্রকে পাঠিয়েছি
বাইজি-নাচের আসরে

আর স্মৃতিকে বলেছি
রামধনুর মানচিত্র থেকে
খুলে নিতে
একটি বৃষ্টিভেজা নগ্নতা

কে ভাই তুমি
বেদেনী না বনদেবী

অনাগত জোনাকিদের জন্যে
সাজিয়ে রেখছ এত যেতে-পারি  

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...