শাস্ত্র-বিরোধী
তেল-সাবানে
উল্লসিত এই শরীরে
নদী-বাহিত
কোনো ক্রোমোজোম নেই
তাই
নদীর টাইম-লাইনে গিয়ে প্রশ্ন করি
নদী তোর শরীরে কতগুলো বাঁক
লোকিক
আগুনে সেদ্ধ হচ্ছে
আমার
শাস্ত্র-বিরোধী মলিকিউলেরা
খরা-বন্যার ক্ষয়ক্ষতিগুলি
খরা-বন্যার ক্ষয়ক্ষতিগুলি
পাতানাচের
আসরে এসে
কিছু আঘ্রাণ শুষে নিতে চাইছে
আমিও
তবে এবার নারীর ট্রাম-লাইন ধরে
হাঁটতে হাঁটতে
গুনে গুনে সাতবার ডিগবাজি খাই
গুনে গুনে সাতবার ডিগবাজি খাই
No comments:
Post a Comment