এইসব
জলমগ্ন
১
শরীরে
বয়ঃসন্ধির উদয় হলে
সাবানের খরচ কিছু বাড়ে
হৃদয়ের
খরচ কি কিছু
কম
হয়
২
বিরহ-কাতর
রাত্রির বুকে
এক-জানলা
চাঁদ
দোহাই
ঈশ্বর তুমি তাকে আর
প্লাটিক-সার্জারির
টেবিলে শুইয়ো না
৩
চৈত্রের
সাঁকোর উপর দাঁড়িয়ে
আমি
একটু একটু মেলে ধরছি
জ্বর
যার
যত খুশি নিয়ে যাক
এইসব
জলমগ্ন
৪
পাতাবাহার
যখন মনোটোনাস লাগে
অভিধান
থেকে তুলে আনি দ্রিঘাংচু
৫
দশমহাবিদ্যার
আরাধনায়
ভাসিয়ে
দিই ব্রয়লার-চুমু
৬
গুজবে
কান দিবেন না
বাংলামালের
উসকানিতে
আমি কাউকে উর্দু-ভাষায় চোখ মারিনি
No comments:
Post a Comment