Total Pageviews

Monday, August 8, 2016

বজ্র-বিদ্যুৎ

বজ্র-বিদ্যুৎ

আমার দাঁত-ব্যথার ভূত-ভবিষ্যৎ
সবেতেই মাখোমাখো
এক রাশ হাটিমাটিম-টিম  

ঘণ্টা-বাজানো পুরুত-ঠাকুরের সঙ্গে
যেটুকু সংলাপ ছিল সেরে নিলাম

ফাঁকা ফাঁকা মাঠঘাট পেরিয়ে এলাম  
পেরিয়ে এলাম ডিটারজেন্টের ছায়া

আপাতত আমি ডুব দিচ্ছি
অবেলার বিপরীতে গজিয়ে ওঠা
বাইলেনে

আমি তো এক লোভি পুরুষ
মেঘ-বৃষ্টির বাজার থেকে কিনতে এসেছি
             মাত্র

দু-একটি বজ্র-বিদ্যুৎ

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...