Total Pageviews

Friday, August 26, 2016

সেলফি

সেলফি 

আদিগন্ত এত না-বলার ভিতর
নাগিনী-কন্যার গলায়
কে ঝুলিয়েছে ওই নেকলেস

এখন রুটি-রুজির দলিলের হাতে
আমি তুলে দিয়েছি এই শরীর

আর শরীরের হাতে তুলে দিয়েছি 
সব অশরীরী

সারারাত কামদেবের ভক্ত হয়ে
প্রেমরসে হাবুডুবু

আর সকাল হলেই রামদেবের ভক্ত হয়ে
ফোঁসর-ফোঁসর-ফোঁস  

তারপর সারাদিন হাফপ্যান্ট পরে
মাতলা নদীতে কাঁকড়া ধরতে থাকি

বাদাবনের আড়াল থেকে এক বাঘিনি বলে
এসো আমার সঙ্গেও একটা সেলফি তোলো

তবে তাই হোক
কলমিশাক বিরচিত এই সফটওয়ারে
আমার মুখোস-জন্মের সঙ্গে

একই ফ্রেমে ধরা থাক
গ্যাসবেলুনের শুভেচ্ছেবার্তাগুলি 

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...