Total Pageviews

Tuesday, August 23, 2016

খেলনা-সংলাপ

খেলনা-সংলাপ

বিনা কাজে ঘাম ঝরানোর এই দেশে
এসেই পড়েছ যখন বাউণ্ডুলে

এসো এসো নিবেদিত হও
খানিক রবি-ঠাকুরের প্রতি
খানিক ওই ভাট-ভিখিরিদের প্রতি

নৃমুণ্ডে সূর্যাস্ত এঁকে নাহয়
ভগবানের করোটিকেই আজ
স্পেস-শিপ বানিয়ে নিলে

গতজন্ম পরজন্মের উন্মুখ দেয়াল
ভেদ করে এসো তুমি উজ্জ্বল স্তন্যপায়ী

ভোরের শিশিরে পা ডুবিয়ে
মাউথ-অর্গানে বিদ্ধ করো
এই ভাঙা-ঘরের যত খেলনা-সংলাপ

এমন জ্বরের দেশে
যখন এসেই পড়েছ আনমনা  

প্রেমিকার চিমটি না খেয়ে

তুমি পালাবে কোথায়

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...