জার্নি
শ্মশানের ঘাসে ছড়ানো ছেটানো কিছু সহজ
কিছু নির্দোষ অপেক্ষা করে আছে মরা-নদীর বাঁকে
ভক্তিরস আরো গাঢ় করার জন্যে
কারো অনুমতির দরকার নেই
অতি-পরিচিত বাড়িঘর যখন নিতান্ত অপরিচিত লাগে
তখনি পুরোন কার্নিস থেকে কিছু পায়রা উড়ে যায়
বীজের ভিতর যে নীরব বিস্ফোরন
তাকে তো অমান্য করছি না
তাহলে পনেরো আগস্টের সকালে
মাংসের দোকানের দিকে যে জার্নি
তার ভিতর কি আমি থাকব না
প্যান্টের জিপার ঠিক আছে কিনা দেখে নিচ্ছি
চানাচুর-মিক্সচারে বেশি ঝাল দিলে
আমার চোখে জল আসে
ঝান্ডা থেকে যে পথ চুরি হয়ে গেছে
সে কথা এখন কী করে বোঝাই
No comments:
Post a Comment