সামুদ্রিক
তোমাকে
আমার বানাতে যেটুকু জ্বর লাগে
তার
পাশেই এ-দিগন্ত থেকে ও-দিগন্ত
শুয়ে
আছে রেলপথ পথের পাশে রাইসমিল
গরম
কফির হাত ধরে একবার আসবে নাকি
ধান-ভাপানোর অন্দরমহলে
সেখানে
যত নাচ গান ও আঁকা
তোমার
শান্তিনিকেতনি ঝোলা থেকে
তাদের
সমর্থনে
নাহয় রাখলে কিছু
সামুদ্রিক
No comments:
Post a Comment