নীলপদ্ম
বৃষভানু-নন্দিনীর
কিশোরী স্তন টেপার জন্যে
যদি
প্রেমিক কৃষ্ণের দুহাত নিশপিশ করে ওঠে
তাতে
আমার কী করার আছে
আমি
তোমাকে উপহার দিই
ডেয়ারি-মিল্কের
চকোলেট
ও
বাঁটুল দি গ্রেট
তুমি
বললে মৌমাছি-পালন শুরু করার
আগে
ঈশান-কোণের অন্ধত্ব-মোচনের
মন্ত্র
শিখতে হয়
আমি
অত হেঁয়ালি বুঝিনি
শুধু
কুরুক্ষেত্রের যুদ্ধকে
হ্যাঙারে
টাঙিয়ে রেখেছি
আজো
যদি স্কুলছুটির পরে
দেখা
না করো
তাহলে
রবি-ঠাকুরকে বলব
তোমার
মাথার বালিশে যেন চুপিচুপি
তীব্র
ছোঁয়াচে একটা নীলপদ্ম এঁকে দেয়
No comments:
Post a Comment