বহুবর্ণ
পঙক্তিমালা
কাটা-ফলের
কাছে আমার যে সব ধার-বাকি
তারা
ক্রমশই হলুদ-বর্ণ ধারণ করছে
অথচ
আমি তাথৈ-ডিহির মাঠে
ক্রমাগত
ওলট-পালট খাচ্ছি
অমন
যে নল-চৌবাচ্ছার অঙ্ক
টক-দইয়ের
পাল্লায় পড়ে তাদেরও
এখন
সালসা-নাচে অংশ নিতে হচ্ছে
আমার
লোমকূপ থেকে উঠে আসা আর্তনাদে
রোদের
জোগান কিছু কম পড়তে পারে
তার
মানে এই নয় যে
আমি
ও আমার নির্জনতা
ডটপেন
থেকে খুব দূরে আছি
তবে
সত্যি কথা বলতে কী
পুঁথিমালার
আগেপিছে উথলে ওঠা
কিছু
নতুন সুর
আমার
সিগারেট-প্রীতিকে
ইদানিং
খুব ধমক দিচ্ছে
তাই
ভাবছি বাজার-অর্থনীতির গায়ে এখন
সানস্ক্রিন
লোশন মাখাবো না আয়ুর্বেদিক টুথপেস্ট
No comments:
Post a Comment