বুকব্যথা
বরাবর
চাঁপাগাছের
শেকড়ে জল ঢাললেই কি
সব
কথা বলা হয়ে যায়
তাই
জানলার পাশে থালা পেতে
তাতে
পাখিদের জন্যে দানাশস্য রাখি
বিকেল
হতেই বন্ধুরা এসে
টানাটানি
শুরু করে
কেউ
বলে
আয়
ঘুড়ি ওড়াতে যাই
কেউ
বলে মনে আছে তো
আজ
ফুটবল ফাইনাল
আমি
ঘুড়ি ওড়াতে ভালোবাসি
তবে
ম্যাচ-উইনার হতে
একদম
ভালো লাগে না
তাই
ইতঃস্তত করছি
ভেবে
পাচ্ছি না কোন দিকে যাই
সবুজ-রঙের
দন্ত্য-ন
না
হলুদ-রঙের মূর্ধ-ণ
কার
হাতে তুলে দিই
এই
খেজুররসের হাঁড়ি
আচ্ছা
যদি আমার বুকব্যথা বরাবর হাঁটি
তাহলে
কি সেই লাল-ওড়নার দেখা পাব
No comments:
Post a Comment