Total Pageviews

Saturday, August 13, 2016

গর্ভসঞ্চার



গর্ভসঞ্চার

বাথরুমে শাওয়ারের নীচে
গোলাপি-সাবানের গান শুনি

বৃষ্টি-পূর্ণিমার উবুদশে ডাংগুলি খেলতে গিয়ে
         আমার ভ্রমণটিরও দেখি
                      গোপন গর্ভসঞ্চার ঘটে গেছে

দক্ষিণের জানলার পাশে
আমার ভোরবেলার দুঃখগুলি
                       কিছু উর্বরতা আনে

সারারাত বাতাসে ছড়িয়ে দেওয়া
অবিশ্বাসের বীজ থেকে যে গাছ জন্মায়

তাদের ডালেও পাখি এসে বসে
                            তাদের গানে গানে
        আমার হৃদপিণ্ডের ভিতর দিয়ে
একটা সরলরেখা বয়ে যায়

বিছানার সংকোটকোণগুলি লাফ মেরে
উঠে পড়ে নতুন গল্পের পাদানিতে

রাতের স্টেশন তার একা একা ল্যাম্পপোস্টের
তলায় আমারই প্রেমপত্র পেতে ঘুমিয়ে পড়ে

তারপর আমার ছেঁড়া-পাতলুনের উইল
                          তার ট্যাঁক থেকে
একটা আধপোড়া বিড়ি বের করে
                     কয়েকবার সুখটান দেয়

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...