নিখুঁত
পাপ
যে
রুমালের আত্মজীবনীতে আমি প্রতিদিন স্নান করে নিই
আজ
তার ডুবজল মেলে ধরেছে একটি নিরামিষ হত্যাকাণ্ড
সেই
দৃশ্যে আপ্লুত হয়ে বাঘ-শিকারির কিচির-মিচিরগুলিও
হালকা
আনন্দে নৃত্য-নাট্যের মহড়া সেরে নিচ্ছে
দু-হাজার
পর্ব পার করার পরেও সোপগাথা
যদি
শেষ না হয় তাতে আমার কী করার আছে
জাদুকরের
সঙ্গে দেখা করব বলে আমি তো
ছেঁড়া
বুকপকেট নিয়েই হাঁটা দিয়েছিলাম
মাঝপথে
হঠাৎই এক চোরাবালি এসে
চেয়ে
নিয়ে গেল আমার শিরা ও ধমণী
এবার
তবে শুরু হোক অপেক্ষার পালা
কখন সেই রুমালটিও বেড়াল হয়ে নিখুঁত
নিয়ম
মেনে আমাকে পাপ করতে শেখাবে
No comments:
Post a Comment